১ নভেম্বর ২০১৭


মাহি উদ্দিন সেলিমের শয্যা পাশে মুহিত চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিমকে দেখতে যান সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিকসিলেটডটকমের সম্পাদক মুহিত চৌধুরী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে যান এবং মাহি উদ্দিন আহমদ সেলিমের শয্যার পাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ:সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

উল্লেখ্য,মাহি উদ্দিন আহমদ সেলিম সোমবার রাতে ঢাকা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে নগরীর দরগাগেইটস্থ নূরজাহান হাসপাতালে তিনি ভর্তি হোন।

 

(আজকের সিলেট/১ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন