১৭ ডিসেম্বর ২০২০
ডেস্ক রিপোর্ট : এসএমপির জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কামরুল ইসলাম (৩৫), পিতা-আব্দুল মান্নান, মোঃ আজিজুল হক (৩৩), পিতা-মৃত নুরুল হক, মোঃ রানা (২৮), পিতা-আশরাফ মিয়া, জুবের আহমদ (২৪), পিতা-সাজিদ আলী, আলী নূর (২৪), পিতা-সামসুল হক, আবুল হাসান (৩২), পিতা-আব্দুর রহিম, মোঃ আকবর (৩০), পিতা-আব্দুর রউফ, সামসুল ইসলাম (৩৫), পিতা-আব্দুস ছাত্তার, মুজাহিদ (৩৫), পিতা-আব্দুল কাদির। তাদের বাড়ি সদর উপজেলার সাহেবেরগাঁও এলাকায়।
বৃহষ্পতিবার ভোর রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোরে এসআই (নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালে জালালাবাদ থানাধীন সাহেবেরগাঁওস্থ আব্দুল মান্নান এর সিএনজি গ্যারেজের সামনে কতিপয় লোকজন টাকা পয়সার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
জালালাবাদ থারার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।