১৩ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : সারাদেশে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় রেজিস্ট্রি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন।
সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে মিছিল সহকারে এসে সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।