৩ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্বপরিবারে মহামারী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ভারতীয় সহকারি হাইকমিশনার মি. নিরাজ কুমার জশোয়াল।
বুধবার তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদানকেন্দ্রে ভ্যাকসিন নেন।
টিকা গ্রহণের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়কে সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন সহকারি হাই কমিশনার নিরাজ। এসময় তিনি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
পরে তিনি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হকের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।