৮ মার্চ ২০২৩


ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সিলেটজুড়েও ধর্মীয় ভাব-গাম্ভীর্যে ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পালিত হলো মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন।

সিলেট বিভাগের প্রায় সবকয়টি উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করছেন। অনেক মসজিদে সারারাত জুড়ে মুসল্লিরা নফল ইবাদাত করবেন।

সারারাত নফল নামাজ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, কবর জিয়ারতে কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসলানরা। শেষ রাতে অনেকে সেহরি খাওয়ার মাধ্যমে আজ সিয়াম পালন করবেন। ফজরের নামাজের পর মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষত হযরত শাহজালার (রঃ) মাজার ও শাহপরান (রঃ) মাজারে মুসল্লিদের ভিড় সর্বাধিক। শবে বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

মসজিদে মুসল্লিরা ছাড়াও বাসা-বাড়ীতে নারী-শিশুরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করছেন। অনেকেই আগামীকাল নফল রোজা পালন করবেন।

শেয়ার করুন