১৮ অক্টোবর ২০২৩


না ফেরার দেশে ফুটবল খেলোয়াড় এমাদ

শেয়ার করুন

ডেস্ক রিরপার্ট: সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমাদ মালিক আর নেই। তিনি সিলেট নগরীর শিবগঞ্জস্থ মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে আমেরিকার আটলান্টায় হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।(ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমাদ মালিক গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টার বাসিন্দা এমাদ মালিকের প্রতিবেশি মশরুদ সোহাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মশরুদ সোহাগ জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ফোনে তার সাড়া না পাওয়ায় সহকর্মীরা বাসায় এসে তার ঘর ভেতর থেকে বন্ধ পান। পরে পুলিশকে খবর দিলে দরজা খুলে ভেতরে গিয়ে বিছানায় এমাদ মালিকের নিথর দেহ পাওয়া যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায়।

আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা

শেয়ার করুন