২ মার্চ ২০২১


গোলাপগঞ্জ পৌর আ.লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত (সভাপতি পদ)করা হয়েছে৷

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সোমবার রাতে পৌর আওয়ামীলীগের কমিটি দেওয়া হলেও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী না হওয়াতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে নির্দেশ দেওয়া হয়েছে কমিটি স্থগিত করার জন্য।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও শৃংখলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেলকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরিফ চৌধুরীকে সভাপতি ও কাউন্সিলে নির্বাচিত মো. রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি পুর্নগঠন করা হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বরাবর জমা দিতে নির্দেশ করা হয়।

শেয়ার করুন