৩১ অক্টোবর ২০১৭
ডেস্ক রিপোর্ট : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় জাতিসংঘ ছায়া অধিবেশন এবং মন্ট্রিলে ইউনাইটেড নেশন কনফারেন্সে যোগ দিচ্ছেন সিলেট জেলা বারের তরুণ আইনজীবী এডভোকেট মোঃ ফুরাহিম হোসেন।
বুধবার যুক্তরাজ্য রওয়ানা হচ্ছেন তিনি।
আগামী ৩-৫ নভেম্বর বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতিসংঘের ছায়া অধিবেশনে একজন বাংলাদেশী অংশগ্রহণকারি হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করবেন ফুরাহিম হোসেন।
এছাড়া কানাডার মন্ট্রিলে আগামী ২৪-২৬ নভেম্বর অনুষ্ঠেয় মন্ট্রিল ইউনাইটেড নেশন কনফারেন্সে অংশ নেবেন তিনি। ৩১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দুটি কনফারেন্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তোলে ধরার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ছেন ফুরাহিম হোসেন। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। দেশে ফিরে তিনি পুনরায় আইন পেশায় মনোযোগ দেবেন ।
ইতিপূর্বে তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল মূন, ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৬ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্সে অংশ নেন।
(আজকের সিলেট/৩১ অক্টোবর/ডি/এমআর/ঘ.)