৩১ অক্টোবর ২০১৭


এলাকার উন্নয়ন অব্যবাহত রাখতে কাজ করে যাচ্ছি : কয়েস লোদী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে নগরীর আম্বরখানাস্থ বনশ্রী আবাসিক এলাকায় আরসিসি রাস্তা ও ড্রেইনের উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

মঙ্গলবার সকালে আরসিসি কাজের উদ্বোধন করেন তিনি।

কয়েস লোদী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন অব্যবাহত রাখতে আমি কাজ করে যাচ্ছি। এ রাস্তার কাজ সম্পন্ন হলে আগামী দশ বছরের মধ্যে সংস্কার করতে হবে না। ৪নং ওয়ার্ডের পানি, ড্রেইন, রাস্তা, স্কুলসহ সার্বিক উন্নয়ন হয়েছে। বাকি যা কিছু আছে বরাদ্দ আসলে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাবো। সবার সম্মেলিত প্রচেষ্টা থাকলে ওয়ার্ডকে পরিস্কার-পরিছন্ন রাখা সম্ভব।

উন্নয়ন কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি এম মুহিবুর রহমান, হায়দার হোসেন চৌধুরী, লায়েছ মিয়া চৌধুরী, আলফা চৌধুরী, হাজী মখছুদ আলম, ওসমান আলী, শাহাদৎ এলাহি চৌধুরী, আলমগীর হোসেন, জামান চৌধুরী প্রমুখ। দোয় পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।

 

 

(আজকের সিলেট/৩১ অক্টোবর/ডি/কেআর/ঘ)

শেয়ার করুন