৩০ আগস্ট ২০২০
ডেস্ক রিপোর্ট : রাতারগুলের পার্ক ও রিসোর্ট প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইনবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেট (ইটোয়াস) এর আহবায়ক জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সদস্য সচিব মো. জুনায়েদ আলী।
তারা এক শোকবার্তায় বলেন, উনার মৃত্যুতে সিলেটবাসী হারালো এক দেশ প্রেমিক ব্যাক্তি, যে শুন্যস্থান পূরণ হবার নয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।