৬ ফেব্রুয়ারি ২০২২


শাবির নতুন ছাত্র উপদেষ্টা আমিনা পারভীন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিই প্রতিষ্ঠানটিতে প্রথম নারী হিসেবে এই পদে নিয়োগ পেলেন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ অসুস্থ থাকায় এ পদে অধ্যাপক আমিনা পারভীনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক আমিনা পারভীন।

শেয়ার করুন