২৯ অক্টোবর ২০১৭


সুরমা রেস্ট হাউজ থেকে অসামাজিকতার দায়ে আটক ১৪

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর সুরমা মার্কেটের সুরমা রেস্ট হাউজ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন নারী। শনিবার দিনগত রাতে দেড়টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন সানজিদা, প্রিয়া, তানিয়া, নাসরিন, রুমা আক্তার, আশা, প্রিয়া বেগম, কল্পনা আক্তার ময়না, মো. বজলুর রহমান, মজনু মিয়া, সালাউদ্দিন, শাহ আলম, আবুল খায়ের, ইমন।

আটককৃতদের রবিবার দুপুরে আদালতে নেয় পুলিশ।

কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানিয়েছেন- আটককৃত নারী-পুরুষদের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা ওই রেস্ট হাউসে অসামাজিক ব্যবসা পরিচালনা করে আসছিল।

 

(আজকের সিলেট/২৯ অক্টোবর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন