২০ ফেব্রুয়ারি ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীতে করোনার টিকা নিয়েছেন আরও ২ হাজার ৪৭ জন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮০১ জন এবং পুলিশ লাইন্স হাসপাতালে ২৪৬ জন টিকা নেন।
শনিবার দিনভর সিলেট নগরীর বিভিন্ন টিকা কেন্দ্রে এসব মানুষ টিকা নেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।