৪ আগস্ট ২০২৩
শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে সিলেটের কোম্পানিগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ ইসলামপুরের কালা সাদেক এলাকার একটি সড়কের টোল বক্সের সামন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের সদর উপজেলার রাম বাবু রোডের রফিকুল ইসলামের ছেলে সাজিদ সাকিব (২২) ও ঢাকা বাড্ডা থানার অন্তর্গত পূর্ব বাড্ডা বড়টেকের পায়ড়া স্কুল রোডের ফজলুর রহমানের ছেলে মাহমুদ সাকিব (২১)।
তার উভয়ই শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বলে ওই বিভাগ সূত্রে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। কোম্পানিগঞ্জ থানায় এ মামলার নম্বর-০৪।
তদন্ত কর্মকর্তা বলেন, আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার প্রাথমিক তথ্যবিবরণী থেকে জানা যায়, ‘অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে ১৪টি মদের বোতল ওই দুই শিক্ষার্থী বহন করে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। জব্ধকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ২১ হাজার টাকা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।’