২৬ ডিসেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা এলাকায় কাজির বাজার ব্রীজের নিচে সুরমা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লাশের পরিচয় সনাক্তের চেষ্ঠা করছি।