১৯ ফেব্রুয়ারি ২০২১


বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে ছমেদ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ছমেদ মিয়া সুফিয়াবাদ গ্রামের মৃত সইব উল্লাহর ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার সুফিয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ডাল ছাটাই করতে ছমেদ মিয়া গাছে উঠেন। ডাল ছাটাইয়ের এক পর্যায়ে অসাবধানতাবসত বৈদ্যুতি তারে জড়িয়ে পড়েন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে ছিটকে মাটি পড়ে যান। গুরুত্বর আহত অবস্থায় পরিবারের লোকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুলন দেব তাকে মৃত ঘোষনা করেন।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন