২০ এপ্রিল ২০২৩


টুকেরবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-সুনামগঞ্জ রোডে টুকের বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব (১৩) নামে মোটরসাইকলে আরোহী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জালালাবাদ থানাধীন টু‌কের বাজা‌রের তালুকদার পাড়া এলাকার সমছুল হকের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরোও ২জন। আহতরা হলেন- টু‌কেরবাজা‌রের তালুকদার পাড়া এলাকার মৃত আব্দুল ল‌তিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শ‌হিদের ছেলে মু‌হিবুর রহমান (৩৫)।

জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে নিহত কুমার গাঁও রো‌ড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাই‌কেল আরোহী একজন নিহত ও আরোও দুইজন আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএ‌জি ওসমা‌নি হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজীব‌কে মৃত ঘোষণা ক‌রেন। এসময় আহত অন্য ২ জন‌কে জরু‌রি বিভা‌গের ভ‌র্তি ক‌রা হয়।

শেয়ার করুন