১৮ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে করোনায় আক্রান্ত আরো ২৭, সুস্থ ১৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় ২৭ জনের করনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানাযায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হুয়া ২৭ জনের মধ্যে সিলেট জেলার ২৩ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭০৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। আর করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।

শেয়ার করুন