১৭ ফেব্রুয়ারি ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের রোপাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুর রব এর ব্যাক্তিগত উদ্যোগ শীতার্ত অর্ধশতাদিক মানুষের মধ্যে মানসম্মত কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি সিরাজ মিয়া, আওয়ামী লীগ নেতা খলকু মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাইয়ুম দুলাল, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডাঃ এইচ এম ফজলু মিয়া, বোয়ালজুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লেবু মিয়া, ছাত্রলীগ নেতা হাসান প্রমূখ।