৩ অক্টোবর ২০২৩


সুরমানদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেয়ার করুন

 

নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমানদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের পাশে অবস্থিত সুরমানদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান । তিনি বলেন, লাশের পরিচয় জানতে কাজ চলছে ।

এএস // আতারা

শেয়ার করুন