২৮ অক্টোবর ২০১৭


চৌকিদিঘী থেকে ছাত্রদল নেতা চমন গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর চৌকিদিঘী এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চমনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর চৌকিদিঘীস্থ তার শশুরের বাসা থেকে চমনকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

(আজকের সিলেট/২৮ অক্টোবর/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন