১৫ ফেব্রুয়ারি ২০২১


ভালোবাসার দিবস নাই

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া

ভালোবাসা মানে একটু ভালোলাগা থেকে লাল গোলাপের স্পর্শে প্রপোজ,
একাকী ঘুরতে যাওয়া , প্রিয়তমার উপস্থিতিতে দিনটি রঙিন হয়ে যাওয়া ,
সুরহীন মানুষ শিল্পী বনে যাওয়ার গল্প,
তখন শক্ত শাসনও পারে না রুখতে,
ঘুমহীন চোখে প্রিয়তমার ছবি ,পড়ালেখায় বিরাট অনিয়ম আর
প্রতিশ্রুতির বরখেলাপ, আবার বিশুদ্ধ ভালোবাসা পায় মানবস্বীকৃতি ।

প্রেম আসে সবার জীবনে,কিন্তু সৎ সাহসের অভাবে পারে না,
কাপুরুষেরা জানাতে সে কথা , জীবন হয় তখন বড়ই অসহ্য
আবার ভালোবেসে যখন কেউ করে প্রেম নিবেদন
তখন হয় প্রেম, না হয় মার্জনা , না হয় ভর্ৎসনা,এখানেই হয় সুরাহা
তাই সিংহের মতো সাহসী হও, আর শুনাও ভালোবাসার গান।

প্রেমের পরিণতি আসে সংসারে, ভালোবাসা হয় সুগভীর এই বন্ধনে
তাই ভালোবাসো, দিনক্ষণ চেও না ,সঙ্গিনীকে করো আলিঙ্গন
মনে করো মৃত্যুকে জয় করার মতো করেছ সঙ্গিনীকে জয়,
ভুল বুঝাবুঝি আর অসভ্যতা ছেড়ে মানুষ হয়ে যাও, হও খাঁটি পুরুষ।
ভালোবাসার মানুষকে শ্রদ্ধা আর সম্মান দিতে শিখো আর ভালোবাসো।

নারী পুরুষ উভয়েই আজ সম অপরাধে অপরাধী! তাই ভালোবাসা কুণ্ঠিত!
অসম্মান আর ঝগড়া বিবাদের কিলাকিলি তে প্রতিনিয়ত ভালোবাসা হারায়,
স্বামী হারায় বউ ,সন্তান হারায় পিতা, প্রেমিকা হারায় প্রেমিক,
তখন ভালোবাসার হয় অসম্মান, জীবন হারায় বেঁচে থাকার অধিকার।
তাই ভালোবাসাতে প্রবিত্রতা চাই, তখন ভালোবাসায় মিলবে শ্রদ্ধা আর সম্মান ।

শেয়ার করুন