১২ ফেব্রুয়ারি ২০২৩
লন্ডন অফিস:
১০ ফেব্রুয়ারি ২০২৩ বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার আয়োজনে মৌলভীবাজার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে শিল্পী রনি প্রেন্টিস রয় এর জীবন ও কর্ম নিয়ে লেখক মায়া ওয়াহেদ সম্পাদিত রনি প্রেন্টিস রয় সন্দর্ভ এর শুভ মোড়ক উন্মোচন ও রনি প্রেন্টিস রয়ের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার শাখার সভাপতি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ।বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। সম্মানিত আলোচক ছিলেন সাহিত্যিক মুজিবুর রহমান মুজিব, প্রখ্যাত সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, লেখক কিশোরী পদ দেব শ্যামল,আব্দুল মতিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক পুলক কান্তি ধর।
গ্রন্হটি প্রকাশ করে অমর একুশে বইমেলা ২০২৩ কবিমঞ্চ প্রকাশনী। দ্বিতীয় পর্বে ছিলো রনি প্রেন্টিস রয়ের একক সংগীতাঅনুষ্ঠান। তবলায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গীটারে ছিলেন স্বপন খান।