১৪ ফেব্রুয়ারি ২০২১


কানাইঘাট পৌরসভায় নৌকার জয়

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : নিজ দলের শক্ত বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের লুৎফুর রহমান। ১৪২ ভোটের ব্যবধানে জিতে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক এই মেয়র।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে লুৎফুর রহমান পান ৩ হাজার ৮২৮ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভো। এছাড়া নারিকেল গাছ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান মেয়র নিজাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট।

এ পৌরসভায় মেয়র পদে মোট ৬ জন প্রার্থী ছিলেন। তারা হলে- লুৎফুর, সোহেল, নিজাম ছাড়াও এখানে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শরিফুল হক, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাওছার আহমদ ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা নজির আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন