১ মে ২০২৩


জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

শেয়ার করুন

ডেস্ক নিউজ:  সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন তারা হলেন সৈয়দ সেলু মিয়া, সৈয়দ সিপু মিয়া, আনকার মিয়া ও আমিন মিয়া। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল শুক্রবার ২৮ এপ্রিল উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে রাত প্রায় ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ আনহাই মিয়ার ছেলে সিএনজি চালক জামাল মিয়া (৪০)গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় নিহত সৈয়দ জামাল মিয়ার ভাই সৈয়দ হুসাইন আহমদ বাদী হয়ে সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের চেয়ারম্যান হাসান সহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০১, তারিখ ০১/০৫/২০২৩।

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান এই ঘটনায় ৫ জনকে আসামী করে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে, এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি, আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।।

শেয়ার করুন