৬ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট : এই আসে, এই যায় এরি নাম পল্লী বিদ্যুৎ ২৪ঘন্টায় দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ পান জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট, কোম্পানিগঞ্জ পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিমজ্জিত থাকে ৪ উপজেলার আনাচে কানাচের গ্রামগুলোর বিদ্যুৎ গ্রাহকেরা।
ভোগান্তীর যে মাত্রাতিরিক্ত সেটা হর হামেশা চোখ বন্ধ করে মেনে নিতে হয় বলার কিছু নেই। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং দিন দিন আরো মারাত্মক পরিস্থিতি সৃিষ্ট করছে। সিলেট পল্লী বিদ্যুৎ -২ এর গাফলতি ও তীব্র লোডশেডিংয়ে সিলেটের ৪ উপজেলা জৈন্তাপুর ,গোয়াইনঘাট ,কানাইঘাট, কোম্পানিগঞ্জ এরিয়ার মাত্রাতিরিক্ত লোডশেডিং ও সিষ্টেম লস দেখিয়ে গোটা উপজেলায় তিন দিন হতে লোডশেডিং চলছে।
৪ উপজেলায় ৩ দিন সমান তালে লোডশেডিং করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে ধস । কলকারখানায় উৎপাদন একে বারে নাজুক পর্যায়ে নেমে এসেছে । শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে । এতে চরম বেকায়দায় রয়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলো । সরকারি বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথি পত্র আদান প্রদান ও নথি সংরক্ষণসহ নানাবিধ দাফতরিক কাজ কর্ম সম্পন্ন করতে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা ।
এদিকে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে স্টুডিও, কম্পিউটার ফটোস্ট্যাট, ব্যবসায়ীরাও । সারা দিন ক্লান্তির পর বিছানায় গা বুলাতে পারছেনা কর্মজীবি মানুষেরা ।
এ ব্যপারে কথা বলতে চাইলে সিলেট পল্লী বিদ্যুৎ -২ এর অভিযোগ নাম্বারে (০১৭৬৯৪০১৮৯৫)টি বার বার ব্যস্ত দেখায় ।
তারপর সিলেট পল্লী বিদ্যুৎ -২ এর জিএম এর সাথে মুটো ফোনে কথা বললে তিনি জানান সিলেট কুমারগাঁও সাব ষ্টেশনে গোলযোগের কারণে বিদ্যুৎ দেওয়া যাচ্ছেনা ।শীঘ্রই তা টিক হয়ে যাবে ।
৩দিন ধরে অন্ধকারে সিলেটের ৪ উপজেলা প্রকাশিত: ০৬, জুলাই – ২০১৭ – ০২:৪৫:৪৫ PM 12 জৈন্তাপুর প্রতিনিধিঃ এই আসে, এই যায় এরি নাম পল্লী বিদ্যুৎ ২৪ঘন্টায় দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ পান জৈন্তাপুর,গোয়াইনঘাট,কানাইঘাট, কোম্পানিগঞ্জ পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিমজ্জিত থাকে ৪ উপজেলার আনাচে কানাচের গ্রামগুলোর বিদ্যুৎ গ্রাহকেরা। ভোগান্তীর যে মাত্রাতিরিক্ত সেটা হর হামেশা চোখ বন্ধ করে মেনে নিতে হয় বলার কিছু নেই। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং দিন দিন আরো মারাত্মক পরিস্থিতি সৃিষ্ট করছে।
সিলেট পল্লী বিদ্যুৎ -২ এর গাফলতি ও তীব্র লোডশেডিংয়ে সিলেটের ৪ উপজেলা জৈন্তাপুর ,গোয়াইনঘাট ,কানাইঘাট, কোম্পানিগঞ্জ এরিয়ার মাত্রাতিরিক্ত লোডশেডিং ও সিষ্টেম লস দেখিয়ে গোটা উপজেলায় তিন দিন হতে লোডশেডিং চলছে। ৪ উপজেলায় ৩ দিন সমান তালে লোডশেডিং করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে ধস । কলকারখানায় উৎপাদন একে বারে নাজুক পর্যায়ে নেমে এসেছে ।
শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে । এতে চরম বেকায়দায় রয়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলো । সরকারি বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথি পত্র আদান প্রদান ও নথি সংরক্ষণসহ নানাবিধ দাফতরিক কাজ কর্ম সম্পন্ন করতে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা ।
এদিকে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে স্টুডিও , কম্পিউটার ফটোস্ট্যাট , ব্যবসায়ীরাও । সারা দিন ক্লান্তির পর বিছানায় গা বুলাতে পারছেনা কর্মজীবি মানুষেরা । এ ব্যপারে কথা বলতে চাইলে সিলেট পল্লী বিদ্যুৎ -২ এর অভিযোগ নাম্বারে (০১৭৬৯৪০১৮৯৫)টি বার বার ব্যস্ত দেখায় । তারপর সিলেট পল্লী বিদ্যুৎ -২ এর জিএম এর সাথে মুটো ফোনে কথা বললে তিনি জানান সিলেট কুমারগাঁও সাব ষ্টেশনে গোলযোগের কারণে বিদ্যুৎ দেওয়া যাচ্ছেনা ।শীঘ্রই তা টিক হয়ে যাবে ।
(আজকের সিলেট/৬ জুন/ডি/এসটি/ঘ.)