৬ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ দৈনিক জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক এম.এ রহিম হৃদরোগে আক্রান্ত হয়ে শঙ্কটাপন্ন অবস্থায় আছেন। তিনি নগরীর ইবনেসিনা হাসপাতালের ৮ম তলায় সিসিইউতে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে ইবনেসিনা কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জাগ্রত সিলেটের অফিসে কর্মরত অবস্থায় তিনি বুকে ব্যাথা অনুভব করতে থাকেন। এসময় পাশর্^বতী একুশে নেটে খবর দিলে দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার ও সিলেটপ্রতিদিনের চীফ রিপোর্টার শামীম আহমদ জাগ্রত সিলেটের অফিসে গিয়ে দেখেন তিনি বুকে ব্যাথায় কাতরাচ্ছেন। তাৎক্ষণিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদ ও স্টাফ রিপোর্টার জহির রায়হানকে খবর দিলে তারা এসে সাংবাদিক এম.এ রহিমকে নিয়ে নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন।