২৫ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে সিটি কর্পোরেশনেরস ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলীর নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান । ১২ নং ওয়ার্ড গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পয়েন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ¦ শফিক মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্ঠা এডভোবেক মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্ঠা মো: মজির উদ্দিন, সংরক্ষি ওয়ার্ডের কাউন্সিলর মাসুদা সুলতানা সাকী।
কবি মীন সুফিয়ানের উপস্থাপনায় অনুষ্টানে বক্তব্য রাখেন হাজী জাহাঙীর আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন- কর আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম রুমন, সাংবাদিক ফয়সল আলম, লেবার পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, শেখঘাট মসজিদ কমিটির সেক্রেটারী ও স্বাদ এর ম্যানেজিং ডাইরেক্টর নুরুল আলম, সমাজসেবক ছালিক আহমদ, রাজনীতিবিদ দেওয়ান আরাফাত জাকী, ব্যবসায়ী আসলাম উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, ময়নুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহেল আহমদ, বাবুল আহমদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্টানে মানপত্র পাঠ করেন- সহকারী অধ্যাপক ও ১২ নং ওয়ার্ড নাগরিক সংবর্ধনা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক সৈয়দ মহিউদ্দিন ইকবাল।