২ ফেব্রুয়ারি ২০২১


আরও ৬ দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে উন্নয়ন কাজের জন্য আরও ছয়দিন নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী ২, ৩, ৪, ৫, ৬ ও ১১ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান।- ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গল-বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ৩ ঘণ্টা নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ৫ ঘন্টা নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

৬ ফেব্রুয়ারি (শনিবার) কুমারপাড়া ব্লক-বি এবং আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা নগরীর এভারগ্রীন ঝেরঝেরীপাড়া আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন