৩০ আগস্ট ২০২৩


কুলাউড়ায় কিশোরের অপমৃত্যু: ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় মো. এবাদ আলী (১৫) নামে এক কিশোরে অপমৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে বাড়ির গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয় গেছে।
উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবাদ আলী ওই গ্রামের তালেব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির বাইরে একটি গাছে এবাদ আলী গলায় গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার দাবি করেছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন