১ জানুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সারাদেশের মতো সিলেটের প্রতিটি স্কুলে চলছে বই উৎসব। ইংরেজি নববর্ষের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০ টায় নগরীর সরকারি কিন্টারর্গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মুশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, উপ বিভাগীয় কমিশনার মো. জালালউদ্দিনসহ শিক্ষাবিদরা।
সারা দেশের ন্যায় সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শুরু হয়েছে বই উৎসব। নতুন বই হাতে পেয়ে আনন্দ-উল্লাসে ভাসছে সিলেটের শিক্ষার্থীরা। সিলেট নগরী ও জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিন সকালে আনন্দ উৎসব করে, শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
সিলেটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)র উদ্যোগে সিলেটে সব মিলিয়ে প্রায় ৭২ লক্ষ নতুন বই দেওয়া হবে বলে জানা যায়।
সিলেট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন নতুন পাঠ্য বই বিতরণ করার জন্য।
সিলেট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সিলেট বিভাগের ৪ জেলায় প্রাক-প্রাথমিক, প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি বিদ্যালয় রয়েছে ৫ হাজার ৫৮টি, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ৫টি, কেজিসহ অন্যান্য ২ হাজার ৭ শত ১৮টি স্কুল রয়েছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ৭১ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৭৬ কপি।
কয়েকজন শিক্ষার্থী জানান, নতুন পাঠ্য বই হাতে পেয়ে তারা আনন্দিত এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও শিক্ষা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিপুল আনন্দ উল্লাসের মাধ্যমে তারা বই পেয়েছেন।