২৯ জানুয়ারি ২০২১


প্রস্তুতি ম্যাচে লেগ স্পিনার রিশাদের চমক

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : বিসিবি একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে বল হাতে চমক দেখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উদীয়মান এই ক্রিকেটারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৫৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ানরা।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিসিবি একাদশের সংগ্রহ বিনা উইকেটে ২৪ রান। এখনো ২৩৩ রানে পিছিয়ে রয়েছে সোহানের দল। সাইফ ১৫ রানে এবং সাদমান ইসলাম অপরাজিত রয়েছেন ৩ রানে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি। টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে দুদল। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় সফরকারীদের। ওপেনিং জুটিতে অধিনায়ক ক্রেইগ ব্র্যা টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার জন ক্যাম্পবেল ৪৪ রানে শাহাদাত হোসেনের শিকার হয়ে ফিরলেও একটা পর্যায়ে ১ উইকেটেই ১১০ রান তুলে ফেলেছিল ক্যারিবীয়রা।

সেখান থেকে খালিদ আহমেদ আর রিশাদ হোসেনের তোপে ২১ রান তুলতে আরও ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জসুয়া ডা সিলভা আর কায়াল মায়ার্স মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে ইনিংস খুব বড় করতে পারেননি। সিলভা ২০ রান করে হন সাইফের শিকার। ৪০ রান করা মায়ার্সকে বোল্ড করেন রিশাদ।

এরপর ক্যারিবীয়দের লেজটাও ছেঁটে দিয়েছেন রিশাদ। একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওপেনিংয়ে নেমে দলকে ২৪৮ পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৮৭ বলে ১০ বাউন্ডারিতে ৮৫ রান করা এই ওপেনারকে এলবিডব্লিউ করেছেন খালিদ আহমেদ।

নবম ব্যাটসম্যান হিসেবে ব্রেথওয়েট ফেরার পর আর ৯ রান যোগ করে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনটি উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শাহাদাৎ হোসেন এবং সাইফ হাসান।

শেয়ার করুন