২৫ মার্চ ২০২২


গোয়াইনঘাটে ডোবায় পড়ে দুই বোনের মৃত্যু

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দিগ্রামের আজির উদ্দিনের শিশু কন্যা তানজিনা (৬) একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের শিশু কন্যা তাবাসসুম (৫)।

শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাত পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে দিকে তানজিনা ও তাবাসসুম মেহেদী পরিধান করেন। ধারণা করা হচ্ছে ওই দুই শিশু বিকাল সাড়ে ৩ টার দিকে নানা আহমদ আলীর বাড়ির পাশে একটি গর্তে মেহেদী যুক্ত হাত পরিষ্কার করতে পানিতে পড়ে মৃত্যু বরণ করেন।

পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল জানান, বৃহস্পতিবার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তাবাসসুমকে নিয়ে মরজাত পুর গ্রামে তাদের পিতার বাড়ী বেড়াতে আসেন। এর পর শুক্রবার বিকেলে দিকে তানজিনা ও তাবাসসুম মেহেদী পরিধান করেন। ধারণা করা হচ্ছে ওই দুই শিশু বিকাল সাড়ে ৩ টার দিকে নানা আহমদ আলীর বাড়ির সন্নিকটে একটি গর্তে মেহেদী যুক্ত হাত পরিষ্কার করতে পানিতে পড়ে মৃত্যু বরণ করেন। মৃত ওই দুই শিশু কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনাস্থলে একটি পুলিশ টীম প্রেরন করেন।

শেয়ার করুন