২৭ জানুয়ারি ২০২১


সিলেটে আসছেন এলজিআরডি মন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একদিনের সরকারি সফরে সিলেটে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আগামী ২৯ জানুয়ারি দিনব্যাপী সিলেটে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

মন্ত্রীর একান্ত সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। বিকেল তিনটায় নগরের স্টার স্পেসিফিক হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন তিনি।

শেয়ার করুন