২৩ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীর উপকণ্ঠের খাদিমপাড়া থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহত ওই কিশোরের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে খাদিমপাড়া কাউতলার একটি ডোবার থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর হবে। উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এরআগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের সড়কের পাশ থেকে নাঈম আহমদ (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। তার শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন ছিলো। নাঈম হত্যা মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।