২০ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে করোনায় আক্রান্ত আরো ১০ জন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শেষ ২৪ ঘণ্টায় সিলেট আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে আক্রান্ত ১০ জনের মধ্যে সিলেট জেলার ৬ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়াও মৌলভীবাজারে আরও ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭১৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন। আর করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।

শেয়ার করুন