১৮ জানুয়ারি ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুতলিব উল্লা(৬৭) নামে এক বৃদ্ধ সিএনজির (অটোরিক্সা) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মুতলিব উল্লা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তিনি ইনাতগঞ্জ বাজার থেকে পায় হেটে বাড়ি যাচ্ছিলেন। স্থানীয় ইছবপুর গ্রামের নিকটে গিয়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি সিএনজি (অটোরিক্সা) বৃদ্ধকে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত হন।
স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।