২২ অক্টোবর ২০১৭


মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

রোববার দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল হক, বিআরটিএর সহকারী পরিচালক মু. হাবিবুর রহমান, শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব।

 

 

(আজকের সিলেট/২২ অক্টোবর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন