১৭ মে ২০২১


দিরাইয়ে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে মো. সমুজ মিয়া (৫৩) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ একই গ্রামের বাসিন্দা।

সোমবার সকালে ওই ইউনিয়নের ফাতেমানগর গ্রামে নিজ বাড়ির পাশে আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

দিরাই থানার এসআই মৃদুল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

শেয়ার করুন