১৯ জানুয়ারি ২০২১
ছাতক প্রতিনিধি : গত ৩১ ডিসেম্বর ছাতক থানার মেডিকেল রোড প্রয়াত রবীন্দ্র চন্দ্র শীল হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন সেলুন ব্যবসায়ী। তিন মেয়ে ও এক স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার, আর এই সংসারে একমাত্র উপার্জনকারী তিনিই ছিলেন। তাকে হারিয়ে এখন তার পরিবার অসহায়। এই অসহায় পরিবারে পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে চন্দ যুব সমাজ বৃহত্তর সিলেট।
গত ০৮/০১/২০২১ইং তারিখে রবীন্দ্র চন্দ্র শীলের পরিবারকে দেখতে যান চন্দ যুব সমাজ বৃহত্তর সিলেট এর সভাপতি অতুল চন্দ মানিক, অর্থ সম্পাদক অর্জুন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক তমাল চন্দ্র শীল, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন চন্দ,নতুন সদস্য কাজল চন্দ ও দিবাংশু চন্দ।
এসময় চন্দ যুব সমাজ বৃহত্তর সিলেট এর পক্ষ থেকে নগদ অর্থ ও শোক বার্তা প্রদান করেন চন্দ যুব সমাজ বৃহত্তর সিলেট এর সভাপতি অতুল চন্দ মানিক।