২ মে ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন (৩৫) নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের সুনাউল্লাহর পুত্র।
পুলিশ জানায়, গতরাত আনুমানিক সাড়ে নয়টায় এসআই জহিরুল ইসলাম ভুঁইয়া, এএসআই ছালেক ও বদরুল আলমের সহযোগিতায় ১২৪পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি হেলাল উদ্দিনকে মিত্রিমহল বশির কমিউনিটি সেন্টার এর সামনে পাকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।