১৬ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
তবে এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমি এখনও কোনো ম্যাসেজ পাই নাই। তবে একটি সূত্রে জানতে পেরেছি আমার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা ভালো আছে। তবে এখন বাসায় অবস্থান করছি।