১৭ জানুয়ারি ২০২২


শাবির হল ছাড়তে দেখা গেছে কিছু শিক্ষার্থীদের

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । গতকাল রাতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়ার পর সকাল থেকেই শাবির হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা হল থেকে বের হতে দেখা যায়। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

পরে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীকে হলটির প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বোরবার বিকেলে শিক্ষার্থীদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

শেয়ার করুন