৬ জুলাই ২০১৭
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইনামতি কায়স্থকাপন যুব ঐক্য পরিষদের ঈদ পূনর্মিলনী সভা স্থানীয় কসকনকপুর ইউনিয়ন অফিস বাজারে গতকাল অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি হাফিজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইমুনুর রহমান মিজানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের স্থায়ী কমিটির সদস্য কামরুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কয়েছ আহমদ তাপাদার (সাবেক মেম্বার)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্তাজুর রহমান, জুনেদ আহমদ, আব্দুল জব্বার, আব্দুল হামিদ খাঁন, সাইফুদ্দিন, ওয়াহিদ আহমদ, আফজল চৌধুরী, মাহিদ আহমদ, দিদারুল ইসলাম, শাকিল আহমদ, শরিফুল ইসলাম, কামিল আহমদ, শাহনুর রহমান, বাবুল আহমদ, শাকিল আহমদ প্রমুখ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়ষি প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং পরিষদ আগামী দিনের ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করেন।
(আজকের সিলেট/০৬ জুলাই/ডি/প্রেবি/এসটি/ঘ.)