৮ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাকির আহমদ শাহিন।
শুক্রবার সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
ডা. শাহিন এর আগে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিবের নেতা।