২৫ জুলাই ২০২২


বন্যায় ভেঙ্গে পড়েছে বিশ্বনাথের যোগাযোগ ব্যবস্থা

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : এবারের সর্বনাশা বন্যায় বিশ্বনাথ উপজেলার এলজিইডির ২৪৫ কিলোমিটার পাকসড়ক, রেলপথসহ ৬০টি ব্রিজ কালভার্ট। এতে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। এবারের বন্যার সময় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কসহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তার উপর ছিল ৪-৫ ফুট পানি। কোন কোন সড়কে তা কোমর পানিও ছাড়িয়ে যায়। এতে উপজেলার প্রায় সব সড়কই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

লামাকাজী, খাজাঞ্চি, অলংকারি, রামপাশা, দৌলতপুর, দশঘর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের সব গ্রামীণ সড়ক ও ব্রিজ কালভার্টের অবস্থা খুবই নাজুক। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

এছাড়াও উঁচু রেলপথকেও লণ্ডভণ্ড করে দিয়েছে বন্যা। রেলপথের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে গেছে। স্রোতে মাটি সরে যাওয়ায় রেললাইন কোথাও কোথাও দেবে গেছে।

সিলেটের রেল প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রেলপথের। পানি কমলে ক্ষতির পরিমাণ নির্নয় করা হবে।

উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানান, এবারের বন্যায় উপজেলার প্রায় ১০০টি পাকা সড়কের ২৪৫ কিলোমিটার ও ৬০টি ব্রিজ-কালভার্টের চরম ক্ষতি হয়েছে। এগুলোর তালিকা পাঠানো হয়েছে।

শেয়ার করুন