২৯ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : কোম্পানিগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বড় ভাই সুরুজ আলী (১৯) নামের একজনকে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ ও ৫ জনকে অজ্ঞত রেখে অভিযোগ দায়ের করেছেন সুরুজ মিয়ার বড় ভাই আশিক মিয়া।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কোম্পানিগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের সুরুজ আলীর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো একই গ্রামের জহির আলীর ছেলে সুমন আহমদ (২২) ও তার সঙ্গীরা। বিষয়টি তার ভাই সুরুজ আলীকে জানালে সে প্রতিবাদ জানালে বখাটে সুমন আহমদ তার সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে সুরুজ আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে কোম্পানিগঞ্জ উপজেলা হাসপাতালে ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, সুরুজ আলীকে ধারালো দাও দিয়ে কুপিয়ে যখম করা হয়েছে, মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন এবং হাতের একটি রগ কেটে গিয়েছে।
সরেজমিনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুরুজ আলী জানান, বুধবার সন্ধ্যা বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সুমন আহমদ(২২),ইকবাল আহমদ (২৮) জুবায়ের আহমদ (২১)কুতুব উদ্দিন (২৭)ফারুক আহমদ (২৫) সহ অজ্ঞাত বেশ কয়েকজন ধারালো দেশিও অস্ত্র দিয়ে সুরুজ আলীকে কুপিয়ে যখম করে।
তিনি জানান, দীর্ঘদিন থেকে সুমন তার সঙ্গপাঙ্গদের নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে তার বোনকে উত্ত্যক্ত করে আসছিলো, গত ২৬ সেপ্টেম্বর বিদ্যালয় থেকে আসার সময় সুমন তার বোনের পথ আটকে হাত ধরে টানাটানি করে,বিষয়টি বাড়িতে এসে তাকে জানালে সে প্রতিবাদ জানায়, এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং সন্ধ্যায় সুরুজ আলীকে একা পেয়ে তার ওপর হামলা চালায় তারা।
কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি সুকান্ত চক্রবর্তী বলেন- এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে একজনকে আসামিকে গ্রেফতার করে জেল হাজতেও পাঠানো হয়েছে।