৪ জানুয়ারি ২০২১


ওসমানীনগের সড়কদুর্ঘটনায় শিশুর মৃত্যু

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুইদিনের মাথায় আবারও ঘটলো মর্মান্তিক সড়ক দুর্ঘনা। এবারের দুর্ঘটনায় নিহত হয়েছে এক শিশু। নিহত শিশুর নাম তোফায়েল মিয়া (৯)। সে বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আসর উদ্দিনের ছেলে। তোফায়েলের পরিবার দীর্ঘদিন ধরে উপজেলার কাশিকাপনস্থ মানিক মিয়ার কলোনিতে বসবাস করে আসছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় রাস্তা পারাপারের সময় তোফায়েল মিয়াকে সিলেটগামী একটি অজ্ঞাতনামা ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তোফায়েলের মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, খবর পেয়েই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্থান্তর করেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীগর উপজেলার তাজপুরে ২ জানুয়ারি দুপুর ১টার দিকে সড়ক দুর্ঘটনায় মনোজ দেব (৩৮) নামের এক এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ওসমানীনগরের ইলাশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

শেয়ার করুন