৪ জানুয়ারি ২০২১


বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে।

শেয়ার করুন