১ জানুয়ারি ২০২১


কুলাউড়ায় শীতার্তদের পাশে এভারগ্রীণ হাজীপুর

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কন কনে শীতে কাপছে পুরো কুলাউড়া উপজেলাবাসী। আর এমন পরিস্থিতিতেই শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সমাজসেবামুলক সংগঠন এভারগ্রীণ হাজীপুর।

শুক্রবার উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে.সি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

সংগঠনের কর্ণধার মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে ও নাজমুস সাকিব তাজুলের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইকরা) সাধারণ সম্পাদক ও শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালকন মোজাম্মেল হোসেন রুবেল, কটারকোনা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, কটারকোনা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত, ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জাবের আহমেদ, এভারগ্রীণ হাজীপুর অন্যতম পৃষ্ঠপোষক মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল কালাম ও মসিউর রহমান সোহাগ প্রমুখ।

উল্লেখ্য, এভারগ্রীণ হাজীপুর সূচনালগ্ন থেকেই আর্থমানবতার সেবায় কাজ করে আসছে। এর পাশাপাশী সংগঠনটি শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক বনায়ন সহ নানান জনকল্যাণ মূলক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত রেখেছে।

শেয়ার করুন